বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Somoy TV

বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ইরি ধানের জমিতে সেচ দিতে গিয়ে পাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে স্কুলছাত্র রাব্বি হাসান নয়ন।সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নয়ন তাবগঞ্জ ধনতলা গ্রামের  আনোয়ার হোসেন নয়ার ছেলে। সে সেতাবগঞ্জ আইডিয়াল অ্যাকাডেমির দশম শ্রেণীর ছাত্র ছিল।আরও পড়ুন: রাজধানীতে বিদ্যুৎপৃষ্টে গেল তিনজনের প্রাণপারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে ধানি জমির সেচপাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Go to News Site