কলমাকান্দায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৩
Somoy TV

কলমাকান্দায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৩

নেত্রকোনার কলমাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হায়াতুল্লাহ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের আরও তিনজন।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হায়াতুল্লাহ পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় নেত্রকোনা যাচ্ছিলেন। হীরাকান্দা এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। হায়াতুল্লাহর ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার স্ত্রী খাদিজা আক্তার (৩৮), মেয়ে সুরাইয়া আক্তার (১২) ও ছেলে সালমান (১০) আহত হয়। স্থানীয়রা এসে উদ্ধার করে তাদের নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠালে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। আরও পড়ুন: কুমিল্লায় বাসচাপায় প্রাইভেটকারের ৫ জন নিহত কলমাকান্দা থানার ওসি মো সিদ্দিক হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Go to News Site