চার বিভাগে বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
Somoy TV

চার বিভাগে বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ৪ বিভাগে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবুও সারা দেশের তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এ ছাড়া, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে সংস্থাটি বলছে, আজ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়া অফিস আরও বলছে, আজ সন্ধ্যার পর দেশের কোথায় কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।  আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

Go to News Site