আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।শুক্রবার  (২৭ মার্চ)  উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। র‍্যাবের ব্রিফিং বেলা ১১টায় র‍্যাব-৪ ব্যাটালিয়ন সদর দফতরে পল্লবীর যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশগ্রহণকারী দুই শুটার বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেফতার সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। বিফ্রিং করবেন র‍্যাব-৪ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন কবির। ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি বিকেল ৫টায় রাজধানীর লালবাগে লালবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এতে আরও উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

Go to News Site