ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
Boishakhi News24

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে স্থানীয় সময় এ ভূমিকম্প অনুভূত হয়। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পনটি বেশ তীব্রভাবে অনুভূত হওয়ার আশঙ্কা ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের পূর্ব উপকূলে অবস্থিত হনশু দ্বীপ দেশটির অর্থনীতি, জনসংখ্যা ও অবকাঠামোর অন্যতম প্রধান কেন্দ্র। ফলে এ ধরনের Read More

Go to News Site