Somoy TV
বরিশালের মেহেন্দীগঞ্জে নানাবাড়িতে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মো. ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। জানা গেছে, ওই দুই শিশু হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার পেশায় প্রবাসী, তিনি সৌদি আরবে থাকেন। স্বামী বিদেশে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে মেহেন্দীগঞ্জে নিজের বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন। আরও পড়ুন: বরিশালে জ্বালানি সরবরাহ কমলেও পরিস্থিতি স্বাভাবিক নিহত শিশুদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ছাহাদ ও ছাফিয়াকে খাইয়ে দিয়ে তাদের মা নিজে ভাত খেতে বসেন। এ সময় শিশু দুটি ঘরের বাইরে খেলতে যায়। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে মেয়ে ছাফিয়ার নিথর দেহ ভেসে উঠতে দেখেন তারা। পরে পুকুর থেকে ছাফিয়াকে তুলতে গিয়ে ছাহাদকেও ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Go to News Site