২০২৯ সাল থেকে হলিউডের ডলবি থিয়েটারে আর হবে না অস্কার অনুষ্ঠান
Somoy TV

২০২৯ সাল থেকে হলিউডের ডলবি থিয়েটারে আর হবে না অস্কার অনুষ্ঠান

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার হলিউডের ঐতিহ্যবাহী ডলবি থিয়েটার থেকে বিদায় নিচ্ছে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ঘোষণা দিয়েছে, ২০২৮ সালের পর হলিউডের ডলবি থিয়েটারে আর বসবে না বিশ্ব তারকাদের জমকালো এ আসর।বৃহস্পতিবার (২৬ মার্চ) অস্কারের আয়োজক সংস্থা জানায়, ২০২৮ সাল পর্যন্ত হলিউডের প্রাণকেন্দ্র ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কারের অনুষ্ঠান। তবে এরপরের বছর অর্থ্যাৎ ২০২৯ সালে তারকাবহুল এ আসর বসবে নতুন ভেন্যুতে। আয়োজক সংস্থাটির ঘোষণা অনুযায়ী, ২০২৯ সাল থেকে এটি লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলে অবস্থিত পিকক থিয়েটারে আয়োজন করা হবে। এরজন্য ১০ বছরের একটি চুক্তি করেছে সংস্থাটি। এ প্রসঙ্গে অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার এবং প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর বলেন,অস্কারের নতুন ভেন্যু পিকক থিয়েটারটি লা লাইভ কমপ্লেক্সের অংশ, যা ক্রিপ্টো ডটকম অ্যারেনার পাশেই অবস্থিত- এটি এনবিএ দল লস অ্যাঞ্জেলেস লেকার্সের হোম গ্রাউন্ড। তারা আরও বলেন,বড় পরিসরে উদ্‌যাপন করতে ১০১তম অস্কার আসর এবং তার পরবর্তী আয়োজনগুলো নতুন ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। কারণ যুক্তরাষ্ট্রে প্রচলিত টেলিভিশন সম্প্রচার থেকে সরে এসে ভবিষ্যতে অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ইউটিউবে সম্প্রচার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে একদিকে সরাসরি হলে উপস্থিত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারেন, অন্যদিকে বিশ্বের নানা প্রান্তের সিনেমাপ্রেমীরাও এই বৈশ্বিক উদ্‌যাপনের অংশ হতে পারেন। আরও পড়ুন: ৪ দিনেই ‘স্পাইডার ম্যান’ ট্রেলারের বিশ্বরেকর্ড! প্রসঙ্গত, ১৯২৯ সালে প্রথম অস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত হলিউড রুজভেল্ট হোটেলে। এরপর ১৯৬০-এর দশকের বেশিরভাগ সময় এটি সান্তা মনিকা শহরে আয়োজন করা হয়। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ডলবি থিয়েটারে অস্কারের আয়োজন হলেও এবার এ ঠিকানাতেও বদল আনছে অস্কারের আয়োজক সংস্থা।  আরও পড়ুন: হ্যারি পটার: নতুন সিরিজের প্রথম দৃশ্য প্রকাশ্যে সূত্র: সিএনএন

Go to News Site