নানা সুবিধা দিয়ে জনবল নেবে ব্র্যাক এনজিও
Somoy TV

নানা সুবিধা দিয়ে জনবল নেবে ব্র্যাক এনজিও

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। প্রতিষ্ঠানটির ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।পদের নাম ও পদসংখ্যা: টেকনিক্যাল অফিসার, নির্ধারিত নয়।আবেদনের যোগ্যতা: প্রার্থীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল নোয়াখালীতে। বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া মোবাইল বিল, উৎসব বোনাস, বিনামূল্যে থাকার ব্যবস্থা, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা দেয়া হবে। আরও পড়ুন: এসএসসি পাসে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে চাকরি, রয়েছে নানা সুবিধাআবেদনের নিয়ম: আগ্রহীরা আবেদনের নিয়ম জানতে ও বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ২৯ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

Go to News Site