মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
Somoy TV

মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে। আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ২ জনের কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া উপজেলার আলালপুর অতিক্রম করছিল। এ সময় সুধীর নামের ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন: গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ওসি আরও জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন।

Go to News Site