ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল
Somoy TV

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

জ্বালানি সংকট মোকাবিলা ও মজুত স্বাভাবিক রাখতে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইন দিয়ে দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে সরবরাহ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, সাধারণ চুক্তি অনুযায়ী তেল আসছে। শুক্রবার (২৭ মার্চ) এ তেল আনা হয়েছে।এ বিষয়ে পার্বতীপুর ডিপো ম্যানেজার আহসান হাবিব চৌধুরী বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেল হেড ডিপোতে কাল শনিবার (২৮ মার্চ) থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নূমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে সরবরাহ শুরু হবে। এ তেল এসে পৌঁছাতে সময় লাগবে ৩ দিন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পার্বতীপুর রেলহেড ডিপোতে মেঘনা, যমুনা, পদ্মা লিমিটেড কোম্পানি থেকে তেল সরবরাহ করা হয়ে থাকে।জ্বালানি নিরাপত্তার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল) এবং আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) কাছ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে। আরও পড়ুন: কালোবাজারিরা জ্বালানি তেল মজুত ও বাইরে বিক্রি করছে: অর্থমন্ত্রীএ ব্যাপারে দিনাজপুর পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভাপতি এটিএম হাবিবুর রহমান জানান, উত্তরাঞ্চলের জেলাগুলোতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে ভারত থেকে সরাসরি দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড তেল ডিপোতে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল (ডিজেল) সরবরাহ হয়ে থাকে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। তবে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। ডিপো থেকে তেল পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে গ্রাহকদের তেল দিতে শেষ হয়ে যায়।২০১৮ সালে ১৮ সেপ্টম্বর সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ভারত- বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা। ভারতের শিলিগুড়ির নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে ১৩০ কিলোমিটার ভারতের শিলিগুঁড়ি হয়ে পঞ্চগড়, নীলফামারী হয়ে পার্বতীপুরে জ্বালানি তেল ডিপোতে সরাসরি সরবরাহ করা হয়।

Go to News Site