Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে চা শ্রমিকদের মাঝে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর চা বাগানের রবিদাস টিলার বাসিন্দা বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস (১৪), শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, বৃহস্পতিবার রাতে মাথাব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। ঐশীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগান এলাকায় চা শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। একপর্যায়ে শতাধিক শ্রমিক Read More
Go to News Site