পিএসএলে ধারাভাষ্যের প্রতিশ্রুতি দিয়ে আইপিএলে নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার
Somoy TV

পিএসএলে ধারাভাষ্যের প্রতিশ্রুতি দিয়ে আইপিএলে নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার

ইসলামাবাদ ইউনাইটেড ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে ব্লেজিং মুজারাবানিকে দলে নিয়েছিল। জিম্বাবুইয়ান পেসার ইসলামাবাদের পরিবর্তে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।এমন আরও কয়েকটি নজির আছে। এই বছরই এমন কাজ করেছেন স্পেন্সার জনসন ও দাসুন শানাকা। কুয়েটার সঙ্গে চুক্তি ভেস্তে দিয়ে জনসন বদলি খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন চেন্নাই সুপার কিংসে। শানাকা লাহোর কালান্দার্স থেকে সরে গিয়ে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন।গুদাকেশ মতিরও পিএসএল থেকে সরে যাওয়ার গুঞ্জন। তার সঙ্গে নাম জড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টসের। পিএসএল থেকে খেলোয়াড়দের আইপিএলে চলে যাওয়ার এমন নজির অতীতেও দেখা গেছে। এবার ধারাভাষ্যকারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটল।পিএসএল কর্তৃপক্ষ গত ২৩ মার্চ ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছিল। আতহার আলী খানসহ ওই তালিকায় ছিল ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিক রাইটের নাম। তার নাম এখন দেখা যাচ্ছে আইপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের ধারাভাষ্য প্যানেলে।আরও পড়ুন: চূড়ান্ত হলো আইপিএলের লিগপর্বের সূচিমোট ১২টি ভাষায় আইপিএলে ধারাভাষ্য শোনা যাবে। হিন্দিতে ধারাভাষ্য দেবেন সুনীল গাভাস্কার, রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলের মতো সাবেক ক্রিকেটাররা। ইংলিশে নিক রাইট ছাড়াও আছেন এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইন, কেভিন পিটারসেন, রবি শাস্ত্রি, ইয়ান বিশপ, হার্শা ভোগলে, ড্যানি মরিসনের মতো ধারাভাষ্যকাররা।২৮ মার্চ শুরু হবে এবারের আইপিএল। ফাইনাল ৩১ মে। গতকাল লিগপর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। শিরোপার সংখ্যার বিচারে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে আছে চেন্নাই সুপার কিংস (৫টি শিরোপা), কলকাতা নাইট রাইডার্স (৩টি শিরোপা), রাজস্থান রয়্যালস (একটি শিরোপা), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (একটি শিরোপা) ও পাঞ্জাব কিংস।‘বি’ গ্রুপে আছে মুম্বাই ইন্ডিয়ান্স (৫টি শিরোপা), সানরাইজার্স হায়দরাবাদ (একটি শিরোপা), গুজরাট টাইটান্স (একটি শিরোপা), দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস। এ বছর প্রতিটি দল তার গ্রুপের দলগুলোর বিপক্ষে একবার করে খেলবে, দুবার মুখোমুখি হবে অন্য গ্রুপের দলগুলোর।

Go to News Site