Somoy TV
ম্যানচেস্টার ইউনাইটেড ঘোষণাটা গত জানুয়ারিতে দিয়েছিল। ক্যাসেমিরোর সঙ্গে সম্পর্ক শেষ হতে চলেছে তাদের। চার মৌসুমের অধ্যায় শেষে এই জুনেই দল ছাড়ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।মাইকেল ক্যারিকের অধীনে সম্প্রতি ক্যাসেমিরো ফর্মে ফিরেছেন। শেষ তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচেই করেছেন ২ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডও ঘুরে দাঁড়িয়েছে। তাহলে কি ক্যাসেমিরো ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতে থেকে যাচ্ছেন? সিদ্ধান্ত বদল করবেন?না। ক্যাসেমিরো আগেই সিদ্ধান্তেই অটল আছেন। আজ ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ শেষে এই কথা জানান তিনি। ৩৪ বছর বয়সি ফুটবলার বলেন, ‘আমি এখনও অনেক উপভোগ করছি। ভক্তরা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তা সত্যিই বিশাল। কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি, সিদ্ধান্তটি ইতোমধ্যেই নেওয়া হয়ে গেছে এবং তা চূড়ান্ত। আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেডে শেষ দিকটা আমার জন্য কিছুটা কঠিন মুহূর্ত হয়ে উঠবে।’ক্যাসেমিরোর সঙ্গে জুনেই ইউনাইটেডের চুক্তির মেয়াদ শেষ হবে। অর্থাৎ ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন এই তারকা। তার গন্তব্য কোথায়? মেজর সকার লিগের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়াচ্ছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বরাতে জানা যাচ্ছে, তাকে কেনার দৌড়ে সবচেয়ে এগিয়ে ইন্টার মিলান। ক্যাসেমিরোও ইউরোপে থাকতে চান।আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মনে করছেন না ভিনিসিউসতিনি ২০২২ সালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। রিয়ালের জার্সিতে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিলেন।ওল্ড ট্রাফোর্ডে চার বছরের ক্যারিয়ারে মোট ১৫৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত গোল করেছেন ২৪টি, অ্যাসিস্ট ১৪টি। ২০২৩ সালে লিগ কাপের ফাইনালে নিউক্যাসেলের বিপক্ষে গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার এবং ২০২৪ সালে জিতেছেন এফএ কাপ।
Go to News Site