Somoy TV
খুলনার ফুলতলা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার দামোদর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যুৎ অফিস সংলগ্ন বালুর মাঠে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি রিভলভার ও একটি দোনালা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে ৩ রাউন্ড পিস্তলের গুলি ও ৬ রাউন্ড রিভলভারের গুলিও জব্দ করা হয়েছে। গ্রেফতাররা হলেন তরিকুল ইসলাম সুমন (২৩), তিনি ফুলতলার দামোদর কলোনি এলাকার বাসিন্দা এবং তানভীর চৌধুরী (২৭), তার বাড়ি খুলনা মহানগরীর ফুলবাড়ীগেট এলাকায়। আরও পড়ুন: সুনামগঞ্জে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৪ ফুলতলা থানা পুলিশের একটি দল এসআই শফিউজ্জানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকি শুভ্র জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Go to News Site