তেল শেষ হয়ে যাওয়া বাসের যাত্রী ছিলেন কালীহাতীতে নিহত পাঁচজন | Collector
তেল শেষ হয়ে যাওয়া বাসের যাত্রী ছিলেন কালীহাতীতে নিহত পাঁচজন
Risingbd

তেল শেষ হয়ে যাওয়া বাসের যাত্রী ছিলেন কালীহাতীতে নিহত পাঁচজন

টাঙ্গাইলের কালীহাতী থেকে আরেকটি পরিবারের কবরযাত্রা শুরু হলো। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে তেল শেষ হয়ে যাওয়া বাস থেকে নেমে রেললাইনে বসে অপেক্ষা করার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হন একই পরিবারের তিনজন। এই ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা পাঁচ। শুক্রবার (২৭ মার্চ) ছোট ছেলে ও বিয়াইনকে নিয়ে গাজীপুরে ফিরছিলেন গাইবান্ধার নার্গিস বেগম। তাদের বহনকারী বাসটি কালীহাতীর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেংগর এলাকায় এলে তেল ফুরিয়ে যায়। বাসটি রেললাইনের পাশে তেলের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীদের অনেকে নেমে পড়েন। নার্গিসরা রেলাইনের ওপর বসে ছিলেন। তখন তাদের ওপর উঠে যায় ট্রেন। সেখান থেকে শুরু হয় তাদের কবরযাত্রা।

Go to News Site