আগামীতে পরীক্ষা হবে নকলমুক্ত, হলে থাকবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী | Collector
আগামীতে পরীক্ষা হবে নকলমুক্ত, হলে থাকবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
Somoy TV

আগামীতে পরীক্ষা হবে নকলমুক্ত, হলে থাকবে সিসি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আগামীতে দেশে কোনো পাবলিক পরীক্ষায় নকল চলবে না। পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত এবং প্রতিটি কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। শুধু পরীক্ষার সময় নয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকেই সর্বদা ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে রাখতে হবে।শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, একজন পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষা করেন, ডিসি জেলার সামগ্রিক বিষয় দেখেন। কিন্তু আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমার প্রতি আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই মন্ত্রণালয় আমার জন্য এবাদতখানা। শিক্ষকরা যদি একজন ছাত্রকে প্রকৃত মানুষ হিসেবে গড়তে পারেন, তবে সেটি হবে তাদের জন্য সদকায়ে জারিয়া।বিগত সরকারের সমালোচনা করে এহসানুল হক মিলন বলেন, পাবলিক পরীক্ষায় নকল শুরু করেছিলেন শিক্ষকরাই, আবার তারাই তা বন্ধ করেছিলেন। কিন্তু গত সরকারের আমলে দেশে পুনরায় নকলে সয়লাব হয়ে গিয়েছিল। আওয়ামী আমলের মতো পরীক্ষা এ দেশে আর হবে না।আরও পড়ুন: সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেয়ার কথা ভাবছেন শিক্ষামন্ত্রীতিনি অভিযোগ করে বলেন, তখন শিক্ষকদের হাতে দুটি কলম থাকত একটি কালো ও একটি লাল। কালো কলম দিয়ে শিক্ষকরা ছাত্রদের খাতায় লিখে দিতেন এবং নকল সরবরাহ করতেন। এখন থেকে এসব পুরোপুরি বন্ধ। শিক্ষকদের মাধ্যমেই আবার স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়াসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।পরবর্তীতে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

Go to News Site