Somoy TV
বার্সেলোনার জার্সিতে রাফিনিয়ার সময়টা বেশ ভালোই যাচ্ছিল। দারুণ ছন্দেও আছেন এই ব্রাজিলিয়ান। তবে তাকে নিয়েই এবার বেশ দুশ্চিন্তায় পড়ে গেলো কাতালানরা। বলতে গেলে মৌসুমের শেষ ভাগের গুরুত্বপূর্ণ সময়ে বড়োসড়ো এক ধাক্কা খেয়েছে বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের চোটে পাঁচ সপ্তাহের জন্য তাকে থাকতে হবে মাঠের বাইরে।বৃহস্পতিবার (২৬ মার্চ) ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হারে ব্রাজিল। সেই প্রীতি ম্যাচেই বেশ অস্বস্তি অনুভব করেন রাফিনিয়া। যে কারণে প্রথমার্ধ শেষে তাকে আর মাঠে নামাননি কোচ কালো আনচেলত্তি। পরবর্তীতে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে করানো পরীক্ষায় তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। আরও পড়ুন: দি মারিয়ার ফেরার গুঞ্জনে স্পষ্ট বার্তা স্ক্যালোনির চিকিৎসা শুরু করতে তিনি দ্রুত বার্সেলোনায় ফিরে যাচ্ছেন। ক্লাবের ভাষ্য অনুযায়ী, এই ইনজুরি থেকে সেরে উঠতে তার প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে। চোটের কারণে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের কোনো ম্যাচেই খেলতে পারবেন না রাফিনিয়া। শুধু তাই নয়, লা লিগায় বার্সেলোনায়র হয়ে পরবর্তী অন্তত চারটি ম্যাচেও তার অনুপস্থিতি নিশ্চিত। আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্তে ক্যাসেমিরো অটল তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী ১০ মে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে ফেরার সম্ভাবনা রয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। এদিকে লিগ টেবিলে ২৯ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে আছে বার্সেলোনা। একই সংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
Go to News Site