Somoy TV
সাতক্ষীরার কালিগঞ্জের চাঁদাবাজি, ঘের দখল ও ডাকাতি মামলার আসামি ইয়ার আলী যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন । নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকিসহ উদ্ধার করা হয়েছে ইয়াবা।শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মোঃ জিয়াদ ও কালিগজ্ঞ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবের নেতৃত্বে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার কৃষ্ণনগরের আলমগীরের বাড়ি থেকে ইয়ার আলীকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইয়ার আলী উপজেলার শংকরপুরের আব্দুল জব্বার তালুকদারের ছেলে। সম্প্রতি এক গ্রাম পুলিশের স্ত্রী তার গুলিতে আহত হলেও তার বিরুদ্ধে মামলা দিতে পারেনি ওই গ্রাম পুলিশ। তার বিরুদ্ধে খুলনা, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন থানায় ২৩ টি মামলা রয়েছে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার কালিগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একইসাথে মামলার প্রস্তুতি চলছে।
Go to News Site