Somoy TV
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।শনিবার (২৮ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কর্মসূচি সকাল ১১টায় শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ আয়োজিত CME Program on ‘Medical Ethics’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ডিএসসিসির কর্মসূচি সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন (বীর বিক্রম), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএনসিসির কর্মসূচি সকাল ১০টায় ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল এবং কলেজের মোহাম্মদপুর ক্যাম্পাসে ঢাকায় ক্রমবর্ধমান মশক নিয়ন্ত্রণে উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বিশেষ মশক নিয়ন্ত্রণ কর্মসূচি Clean School, No Mosquito অনুষ্ঠিত হবে। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কর্মসূচি উদ্বোধন করবেন।
Go to News Site