ঢাকার আকাশে কালো মেঘ, বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যে বার্তা
Somoy TV

ঢাকার আকাশে কালো মেঘ, বৃষ্টি-তাপমাত্রা নিয়ে যে বার্তা

দুদনি বৃষ্টির পর গতকাল ঢাকায় প্রচন্ড গরম অনভূত হয়েছে। তবে আজ ভোর থেকে আকাশ কালো মেঘে ছেয়ে আছে। সেইসঙ্গে থেমে থেমে বাতাসও বয়ে যাচ্ছে। ফলে কিছুটা শীতল অনুভব হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজধানীতে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৫৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Go to News Site