জ্বালানি খাতে নজরদারি জোরদার: ৬২ জেলায় ২৯৩ ভ্রাম্যমাণ আদালত
Jagonews24

জ্বালানি খাতে নজরদারি জোরদার: ৬২ জেলায় ২৯৩ ভ্রাম্যমাণ আদালত

সারাদেশে জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে ৬২ জেলায় ২৯৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়ের এবং সর্বমোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ অভিযান চলমান রয়েছে। এছাড়া, জ্বালানি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আগামীকালও ঢাকা ও আশেপাশের এলাকায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। কোথাও অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। এএমএ/এএসএম

Go to News Site