দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত
Boishakhi News24

দুবাইয়ের বুর্জ খলিফার উপর ভয়াবহ বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার উপর বজ্রপাত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয় দুবাইয়ে, সে সময়েই বিশাল আকারের বজ্রপাত আঘাত হানে ভবনটিতে। এতে অবশ্য ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভবনটিতে বজ্রপতনের দৃশ্য ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তা পোস্ট করা হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার দুবাই ছাড়াও রাজধানী আবুধাবি, শারজাহসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর। ২০১০ সালে প্রতিষ্ঠিত ১৬৩ তলাবিশিষ্ট ভবন বুর্জ খলিফার Read More

Go to News Site