রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনছে ভারত
Jagonews24

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনছে ভারত

রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা তথা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহিনীর জন্য অতিরিক্ত রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা ক্রয় পরিষদ।  দ্য স্টেটসম্যান সংবাদ মাধ্যমের তথ্য মতে, এই প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ভারত ২ দশমিক ৩৮ লাখ কোটি রুচি বাজেট ঘোষণা করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এস-৪০০ সিস্টেম গুরুত্বপূর্ণ এলাকায় শত্রুর দীর্ঘ-দূরত্বের বিমান হুমকি মোকাবিলা করবে। তবে রাশিয়ার কাছ থেকে কতসংখ্যক এস-৪০০ কেনা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা ক্রয় পরিষদের সভা সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অনুমোদনের পরে দর নির্ধারণ ও চুক্তি স্বাক্ষর করা হবে। ভারতীয় সেনাবাহিনী ইতোমধ্যেই রাশিয়ার এস-৪০০ ব্যবহার করছে। ২০১৮ সালে নয়াদিল্লি ৫টি ইউনিট কেনার জন্য ৫ দশমিক ৪৩ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল। এই চুক্তির অধীনে এ বছর বাকি দুটি সিস্টেম সরবরাহ করা হবে আশা করা হচ্ছে। ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের পেহেলগাম শহরে সন্ত্রাসী হামলার পর ওই বছর ৭ মে অপারেশন সিন্দুর শুরু করে নয়াদিল্লি। এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাস-সংযুক্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এই অভিযানে এস-৪০০-এর কার্যকারিতা বিশেষভাবে প্রমাণিত হয়।চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই অভিযানের নির্ধারণকারী শক্তি হিসেবে কাজ করেছে এস-৪০০ যার দ্বারা শক্তিশালী ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উপকৃত হয়েছে। সূত্র:তাস কেএম

Go to News Site