ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলহীনতায় হতাশ গালফ দেশগুলো
Jagonews24

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কৌশলহীনতায় হতাশ গালফ দেশগুলো

ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ওপর ক্রমাগত হতাশ হচ্ছে গালফ দেশগুলো। দেশগুলো স্ব স্ব অবস্থান থেকে মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলছে এবং ওয়াশিংটনের স্পষ্ট কৌশলের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। শনিবার (২৮ মার্চ) প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সূত্রগুলো জানায়, গালফের শীর্ষ কর্মকর্তারা মার্কিন ঘাঁটি গ্রহণের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন, যেগুলো তাদের দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। এছাড়া, অঞ্চলটির দেশগুলো মনে করছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড এই যুদ্ধকে ‘জয়’ হিসেবে বিবেচনায় নিয়ে যুদ্ধ বন্ধ করে চলে যেতে পারেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতিতে গালফের দেশগুলো উদ্বিগ্ন যে তারা এমন একটি ইরানের সঙ্গে মোকাবিলা করতে হবে, যা হরমুজ প্রণালির ওপর কিছু নিয়ন্ত্রণ বজায় রাখবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারি ২৮-এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে হামলা করে যৌথ বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা প্রায় ১৫০০ জন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় ১১৪০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। জবাবে পাল্টা অভিযান চালিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা করে ইরানের বিপ্লবী গার্ড। একইসঙ্গে, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতেও হামলা করা হয়। কেএম

Go to News Site