গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে বিকালে মুখোমুখি বাংলাদেশ-ভারত
Jagonews24

গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে বিকালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনাল। বাংলাদেশ এবং ভারত দুই দলই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শেষ চারে চলে যাওয়ায় লড়াইটা এখন গ্রুপসেরা হওয়ার। আজ শনিবার মালদ্বীপের মালেতে ‘বি’গ্রুপের দুই দলের বাকি থাকা ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল ৪টা ৪৫ মিনিটে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। গত ২৪ মার্চ যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জাদুতে ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে উড়ন্ত সূচনা করে বাংলাদেশেদ। দলের হয়ে অভিষেকেই জোড়া গোল আসে তার পা থেকে। করেন ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল। আর দ্বিতীয় গোলটি করেন হেড থেকে। অন্যদিকে, ২৬ মার্চ ভারতের কাছেও হেরে যায় পাকিস্তান অনূর্ধ্ব-২০ দল। ওমাঙ দোদুমের জোড়া গোল ও বিশাল যাদবের এক গোলে ৩-০ ব্যবধানে জয় পায় ভারতের যুবারা পাকিস্তানের বিপক্ষে। ওই হারে বিদায় নিশ্চিত হয় পাকিস্তানের। ‘বি’গ্রুপের ম্যাচে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দল গ্রুপসেরা হবে প্রথম সেমিফাইনালে আগামী ১ এপ্রিল তাদের প্রতিপক্ষ নেপাল আর রানার্সআপ দল ৩ এপ্রিল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভুটানের। আরআই/আইএন

Go to News Site