সংসদের সাউন্ড ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র হয়েছে কি না, জানতে তদন্ত কমিটি: নুরুল ইসলাম
Somoy TV

সংসদের সাউন্ড ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র হয়েছে কি না, জানতে তদন্ত কমিটি: নুরুল ইসলাম

জাতীয় সংসদের সাউন্ড ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র হয়েছে কি না, তা জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইফ নুরুল ইসলাম মনি।ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন বসার আগে শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এই কথা জানান তিনি। চিফ হুইপ বলেন, ‘সংসদের সাউন্ড ব্যবস্থায় কোনো ষড়যন্ত্র হয়েছে কি না, তা জানতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাউন্ড ব্যবস্থা ঠিক করতে বুয়েটের বিশেষজ্ঞদের আহ্বান জানানো হয়েছে।’ সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য আবাসন নিশ্চিত করা হবে জানিয়ে তিনি বলেন, ‘১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যরা বাসভবন বরাদ্দ পাবেন।’ আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান চিফ হুইপ।

Go to News Site