Somoy TV
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী ১০ এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের নুরুল ইসলাম মনি।ঈদের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন বসার আগে শনিবার (২৮ মার্চ) দুপুরে সংসদ কমিটির প্রথম বৈঠক শেষে এই কথা জানান তিনি। চিফ হুইপ বলেন, ‘সংসদ সদস্যদের কাজের সুবিধার জন্য আবাসন নিশ্চিত করা হবে। ১০ এপ্রিলের মধ্যে তারা বাসভবন বরাদ্দ পাবেন।’ আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে থেকেই বিরোধিতা করবে জামায়াত: সাইফুল আলম এদিকে, সংসদের সাউন্ড ব্যাবস্থা নিয়ে তিনি বলেন, ‘সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কি না তা জানতে কমিটি গঠন করেছে সংসদ কমিটি। বিশেষজ্ঞদের পরামর্শও চাওয়া হয়েছে।’ গত ১২ মার্চ সংসদ অধিবেশনের উদ্বোধনী দিনে চিফ হুইপকে সভাপতি করে গঠিত হয় ১১ সদস্যের সংসদ কমিটি।
Go to News Site