বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই
Somoy TV

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই

মোস্তাফিজুর রহমানের ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার করা যাবে না।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে ১৯তম আইপিএল। নিষেধাজ্ঞা থাকায় তাহলে কি বাংলাদেশে কোনো টেলিভিশন চ্যানেল এই প্রতিযোগিতার ম্যাচগুলো সম্প্রচার করতে পারবে না? উত্তর হলো, পারবে। বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন নতুন সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।বাংলাদেশের কোনো চ্যানেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে আইপিএল সম্প্রচারের জন্য আবেদনপত্র দেয়নি বলে জানিয়েছেন জহির উদ্দিন স্বপন। ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’অন্তর্বর্তী সরকারের নির্দেশনা নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই৷ এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব৷ আগের সরকারের ওই সব নির্দেশনা এখন আর বহাল নেই৷’আরও পড়ুন: পিএসএলে ধারাভাষ্যের প্রতিশ্রুতি দিয়ে আইপিএলে নাম লেখালেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারবাংলাদেশি কোনো চ্যানেল আইপিএলস্বত্ব না কিনলেও ম্যাচ দেখতে আগ্রহীরা ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে চোখ রাখতে পারেন। বিদেশি কোনো চ্যানেল খেলা দেখালেও তথ্য মন্ত্রণালয়ের কোনো বাধা নেই। স্বপন বলেন, ‘আমরা কাউকে বাধা দেব না৷ যদি দেখা যায়, যাবে৷ আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব৷ জোর করে কিছু করা হবে না।’অন্তর্বর্তী সরকার আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর। উগ্রবাদীদের দাবির মুখে বিসিসিআই টাইগার পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার রেশ ধরেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যায়নি।

Go to News Site