সুসংবাদ শুনলে যে দোয়া পড়বেন
Somoy TV

সুসংবাদ শুনলে যে দোয়া পড়বেন

দোয়া ইবাদতের মূল। মানবজীবনে এটি এক অনন্য আশ্রয়স্থল, যার মাধ্যমে বান্দা তার প্রভুর কাছে চাহিদা পেশ করে। কোরআন ও হাদিসের বিভিন্ন দোয়ায় আমরা দেখি-- বান্দা শুধু জাগতিক কল্যাণ নয়, বরং আত্মিক উৎকর্ষ, সম্মান, প্রাধান্য এবং আল্লাহর সন্তুষ্টিও কামনা করে।জীবন চলার পথে সুসংবাদ ও দুঃসংবাদ উভয়টিই আসে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ ও দুঃসংবাদ শুনে পড়ার জন্য আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন। সুসংবাদের দোয়া الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ (উচ্চারণ: আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত।) অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য, যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়। (ইবনে মাজাহ: ৩৮০৩)

Go to News Site