Somoy TV
চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপ হয়, তাতে যোগ দেন বিলিয়নিয়ার ইলন মাস্ক, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।মঙ্গলবার ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করতে ফোন করেছিলেন, ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর সামরিক হামলা শুরু হওয়ার পর এটিই ছিল দুই নেতার মধ্যে প্রথম আলাপচারিতা।নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, ‘মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক ফোন কলে ইলন মাস্ক অংশ নিয়েছেন, যা যুদ্ধকালীন সংকটের সময় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যকার ফোন কলে একজন সাধারণ নাগরিকের উপস্থিতির এক বিরল ঘটনা।’ আরও পড়ুন:আমরা যুদ্ধে জয়ী হয়েছি: ট্রাম্পপ্রতিবেদনে আরও বলা হয়, দুজন মার্কিন কর্মকর্তার নিশ্চিত করা ফোন কলে মাস্কের অন্তর্ভুক্তি ইঙ্গিত দেয় যে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ট্রাম্পের সঙ্গে পুনরায় ভালো সম্পর্কে ফিরে এসেছেন। তবে, প্রতিবেদনে বলা হয়, মাস্ক কেন সেই কলে ছিলেন বা তিনি আদৌ কথা বলেছিলেন কিনা, বা কী বলেছেন তা স্পষ্ট নয়। এদিকে, হোয়াইট হাউসও জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ট্রাম্পের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট পিটিআইকে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির চমৎকার সম্পর্ক রয়েছে এবং তাদের ফোনে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে।’গত বছর মার্কিন প্রশাসনের দায়িত্ব থেকে বিলিয়নিয়ার মাস্কের বিদায়ের পর ট্রাম্প ও মাস্কের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই সরকারে তাকে কর্মী ছাঁটাইয়ের দায়িত্ব দেয়া হয়েছিল। আরও পড়ুন:ইরান অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে আরও হাজার সেনা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র অন্যদিকে, কথোপকথনের সময় প্রধানমন্ত্রী মোদি হরমুজ প্রণালীকে উন্মুক্ত, নিরাপদ ও সহজগম্য রাখার গুরুত্বের ওপর জোর দেন এবং উল্লেখ করেন যে এটি বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অপরিহার্য। সূত্র: রয়টার্স
Go to News Site