অকটেন পেতে এক কিলোমিটার মোটর সাইকেলের লাইন
Somoy TV

অকটেন পেতে এক কিলোমিটার মোটর সাইকেলের লাইন

দুই দিন বিরতির পর রাঙ্গামাটির একটি ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। শনিবার শহরের মেসার্স মহসিন ফিলিং স্টেশন এ জ্বালানি সরবরাহ করে।এসময় অকটেন নিতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সোনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে।জ্বালানির সরবরাহের বিলম্বের কারণে ভোগান্তিতে পড়েছে কৃষি, ব্যাহত হচ্ছে সেচ কাজ, এমন অভিযোগে করেন অনেকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল না পাওয়ায় হতাশ অনেকে।মেসার্স মহসিন ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল বাতেন বলেন, ‘২০২৫ সালের অনুযায়ী ডিপো থেকে আমাদের জ্বালানি দিচ্ছে। আগে ৪ হাজার লিটার অকটেন শেষ হতে  ৪ দিন সময় লাগতো, এখন সেই পরিমাণ অকটেন মাত্র ৩ থেকে ৪ ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে।’ আরও পড়ুন: পাম্পের দীর্ঘ লাইনে গ্রাহকদের মধ্যে হাতাহাতি, সেনা মোতায়েনরাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, ‘আজ থেকে প্রতিটি পাম্পে পুলিশের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর একটি করে টিম থাকবে।’ তিনি আরও বলেন, ‘যেখানে অভিযোগ পাচ্ছি, সেখানেই মোবাইল টিম অভিযান করছে। তবে এখনও তেমন কোনো প্রমাণ মেলে নি। কেউ যাতে মজুত করতে না পারে সেটি দেখা হচ্ছে।’

Go to News Site