Somoy TV
দুই সপ্তাহ হাসপাতালের বিছানায় শয্যাশায়ী বলিউড অভিনেত্রী সাবা আজাদ। অসুস্থ প্রেমিকার কঠিন সময়ে পাশে রয়েছেন অভিনেত্রীর প্রেমিক, বলিউড সুপারস্টার হৃতিক রোশন।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’ নামের এক ধরনের পরজীবী সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবা। হাসপাতালে ২ সপ্তাহ চিকিৎসার কারণে প্রায় ৪ কেজি ওজন কমেছে তার। হাসপাতালে থাকা নিজের অসুস্থতার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সাবা লেখেন,জীবনের সবচেয়ে খারাপ ১৪ দিন কেটেছে। এই সংক্রমণ হঠাৎ করেই এসে গেল, তাও বছরের সবচেয়ে ব্যস্ত সময়ে। আমি সবসময় বাড়ির খাবার খাই, নিজের পানির বোতল সঙ্গে রাখি, তবুও রেহাই পেলাম না। খাদ্য স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন করে সাবা জানান, বাজার থেকে আনা সবজি খুব ভালোমতো পরিষ্কার করার। বিশেষ করে সালাদের জন্য কাচা সবজি খাওয়ার ক্ষেত্রে সব বেকিং সোডা দিয়ে ভালো করে ধোয়ার পরামর্শ তার। কঠিন সময়ে সার্বক্ষণিক সাবার পাশে রয়েছেন হৃতিক রোশন। প্রেমিকার দ্রুত সুস্থতায় এবং তার মুখে হাসি ফোটাতে নিয়মিত সময় দিচ্ছেন। প্রেমিক হৃতিক রোশনকে তাই ধন্যবাদ জানিয়েছেন সাবা। হৃতিক প্রসঙ্গে সাবা লেখেন,হৃতিক আমার খারাপ মুডের মধ্যেও আমাকে হাসিখুশি রাখার চেষ্টা করেছে। আরও পড়ুন: হানিমুনের বদলে ‘বাডিমুন’ ট্রেন্ডে বিজয়-রাশমিকা, কী এটি? হৃতিক রোশন ও সাবা আজাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালে। এরপর থেকে নিয়মিত হৃতিক ও তার পরিবারের বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকেন অভিনেত্রী। আরও পড়ুন: এপ্রিলে আসছে অক্ষয়ের ‘ভূত বাংলা’
Go to News Site