চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
Somoy TV

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালী ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

চুয়াডাঙ্গায় জমির সেচ নালা তৈরির সময় কোদালের সঙ্গে উঠে আসা শক্তিশালী সাতটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করলেন সেনাবাহিনির বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।শনিবার (২৮ মার্চ) দুপুরে সদরের মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে ৫৫ রেজিমেন্ট যশোর ইউনিটের সদস্যরা এ ল্যান্ডমাইনগুলো নিষ্ক্রিয় করেন। কম্পন আর বিকট শব্দে ল্যান্ডমাইনগুলো নিষ্ক্রিয় হয়।এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।আরও পড়ুন: সিলেটে নিষ্ক্রিয় করা হল সীমান্ত থেকে উদ্ধার হওয়া সেই বিস্ফোরকতিনি জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার দিননাথপুর গ্রামের কৃষক হযরত আলীর মাখালডাঙ্গা গ্রামের স্কুলপাড়া মাঠে চাষের জমি রয়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি জমিতে সেচ দেয়ার জন্য মাঠে নালা (ক্যানাল) তৈরির জন্য খুঁড়ছিলেন। এ সময় কোদালের কোপের সঙ্গে উঠে আসে তিনটি শক্তিশালী ল্যান্ডমাইন। বিষয়টি পুলিশকে জানানো হলে এলাকাটি নিরাপত্তার স্বার্থে ঘিরে রাখা হয়।আরও পড়ুন: চট্টগ্রামে পাওয়া দুটি গ্রেনেড নিষ্ক্রিয় করল পুলিশওসি আরও জানান, বিষয়টি সেনা বাহিনীকে জানানো হয়। এরপর শনিবার দুপুরে সেখান থেকে একে একে সাতটি শক্তিশালী ল্যান্ডমাইন বোমা উদ্ধার করেন। সেনা বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রথমে চারটি ও পরে তিনটি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করলে বিকট শব্দ এবং কম্পন হয়। নিষ্ক্রিয় করা স্থানগুলো গর্তে রূপ নেয়।

Go to News Site