Somoy TV
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনায় হলটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।শনিবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে হলের পশ্চিম পাশের বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনটি কয়েক মিনিট স্থায়ী হলেও এর তীব্রতায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ বিষয়ে হলের সংসদ ভিপি কাজী শাহরীয়ার ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশল দফতরকে জানানো হয়। সকাল থেকে দপ্তরের কর্মীরা মেরামতের কাজ শুরু করেছেন এবং এখনো কাজ চলমান রয়েছে।প্রকৌশল দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কায়সার উদ্দিন আহমেদ জানান, বৈদ্যুতিক সার্কিটে ত্রুটির কারণেই আগুনের ঘটনা ঘটেছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।আরও পড়ুন: চবির আলাওল হলে একমাসে তিনবার চুরিতবে ঘটনার কয়েক ঘণ্টা পরও হলটির প্রভোস্ট এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Go to News Site