ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Somoy TV

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) দুপুরে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।এর আগে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জামেলা বেগম ওই গ্রামের মৃত জমির ভূঁইয়ার স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংকে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে মরদেহ উদ্ধার করেন।আরও পড়ুন: প্রতিবেশীর সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ রাজমিস্ত্রীর মরদেহপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বত্তরা তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে যায়।নিহতের জামাতা আব্দুল কুদ্দুস জানান, তার শাশুড়ি প্রতিদিনের মতো রাতেও বাড়িতে একাই অবস্থান করছিলেন এবং রোজা রেখেছিলেন। সকালে তারা খবর পান, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যা করে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে ফেলে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, স্বামী আটকএ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুরাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। নিহত নারী দীর্ঘদিন ধরে একাই বসবাস করছিলেন। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Go to News Site