Somoy TV
বাংলাদেশ-ভারত ম্যাচে উত্তাপ ছড়াবে না, তা কি করে হয়। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুই দলের লড়াইয়ের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। গ্যালারিতে দর্শকদের গর্জন সেই উত্তেজনা যেন আরও বাড়িয়ে দেয়। তবে ১৭তম মিনিটেই বাংলাদেশের দর্শকদের স্তব্ধ করে দেয় ভারত, কর্নার কিক থেকে দারুণ এক হেডে তাদের লিড এনে দেন বিশাল যাদব। তবে বাংলার দামাল ছেলেরাও ছাড়ার পাত্র নন, প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গ্যালারিতে প্রাণ ফেরান তানভীর হোসেইন। রোনান সুলিভানের দারুণ এক কর্নার কিকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তানভীর। বিস্তারিত আসছে..........
Go to News Site