ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ডিএমপির ৩০৮৮ মামলা
Somoy TV

ট্রাফিক আইন লঙ্ঘনে ৩ দিনে ডিএমপির ৩০৮৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ৩ দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৩ হাজার ৮৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) আরিফা আখতার প্রীতি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮টি বাস, ১১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৯৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪০৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮টি বাস, ২৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ৮৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। আরও পড়ুন: ব্যাটারিচালিত অটোরিকশার দাপটে বিশৃঙ্খল ঢাকার রাজপথ, কী বলছেন বিশেষজ্ঞরা? অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ১৯৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৯টি বাস, ২১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৮৯টি সিএনজি ও ২৭৮টি মোটরসাইকেলসহ মোট ৬০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৫০টি বাস, ১৬টি ট্রাক, ৫৪টি কাভার্ডভ্যান, ১০১টি সিএনজি ও ৪৭৫টি মোটরসাইকেলসহ মোট ৮৬৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯০২টি গাড়ি ডাম্পিং ও ৪১০টি গাড়ি রেকার করা হয়েছে। আরও পড়ুন: ট্রাফিক আইন ভাঙায় জরিমানা গুনলেন ধোনি বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার (২৫, ২৬ ও ২৭ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Go to News Site