Somoy TV
জীবনের এক কঠিন বাস্তবতার মুখোমুখি বলিউডের হার্টথ্রব নায়ক বরুণ ধাওয়ান। বিরল এক শারীরিক সমস্যায় আক্রান্ত অভিনেতার দেড় বছরের কন্যা লারা। সম্প্রতি সে কষ্ট প্রকাশ করেছেন অভিনেতা।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, ক্যারিয়ারে চড়াই-উতরাইয়ের পাশাপাশি বাবা হিসেবে সন্তানের অসুস্থতার কষ্ট মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে বরুণকে। বরুণকন্যা লারা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অব দ্য হিপ বা ডিডিএইচে আক্রান্ত। এই রোগে শিশুর কোমরের হাড়ের গঠনে সমস্যা দেখা দেয়, ফলে হাঁটাচলায় জটিলতা তৈরি হতে পারে। মাঝেমধ্যে পা বেঁকে যাওয়ার সমস্যা দেখা দেয়। এই রোগের চিকিৎসা মোটেও সহজ নয়। ছোট্ট লারাকে দীর্ঘ সময় ধরে 'স্পাইকা কাস্ট' নামের বিশেষ ব্রেস পরে থাকতে হয়েছে। অজ্ঞান করে এই কাস্ট পরানোর অভিজ্ঞতা বাবা হিসেবে নায়কের জন্য ছিল অত্যন্ত কষ্টদায়ক। মেয়ের চিকিৎসার অগ্রগতি প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, মেয়েকে এভাবে দেখতে কষ্ট হলেও এখন সে আগের চেয়ে ভালো আছে। তবে সবচেয়ে স্বস্তিদায়ক খবর, অপারেশনের প্রয়োজন হয়নি ছোট্ট লারার। আরও পড়ুন: হাসপাতালে সাবা, পাশে আছেন হৃতিক রোশন সন্তানের অসুস্থতা আর ক্যারিয়ারের চাপ, সব মিলিয়ে কঠিন সময় পার করছেন বরুণ ধাওয়ান। তবে একজন বাবা হিসেবে তার লড়াই অনুপ্রেরণা জোগাচ্ছে ভক্তদের। আরও পড়ুন: জন্মদিনে দেখা মিলল 'রকস্টার' শাকিবের
Go to News Site