প্রিয় হাতব্যাগ দীর্ঘদিন সুন্দর রাখতে যা করবেন
Jagonews24

প্রিয় হাতব্যাগ দীর্ঘদিন সুন্দর রাখতে যা করবেন

দামি ব্র্যান্ডের ব্যাগ শুধু আভিজাত্যই বাড়ায় না, ব্যক্তিগত স্টাইলের প্রতিফলনও ঘটায়। তাই অনেকেই লক্ষ্য করেন, ব্যাগের ওপর অতিরিক্ত খরচ করে কিনলেও তা দীর্ঘদিন নতুনের মতো থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে রং ফিকে হয়ে যেতে পারে, ছোপ বা দাগ পড়তে পারে, এবং ব্যাগের আকৃতি ও চকচিক্য হারাতে শুরু করে। সঠিক যত্ন না নিলে ব্যাগের স্থায়িত্ব কমে যায়। তাই লাক্সারি ব্যাগ দীর্ঘস্থায়ী রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। নতুন ব্যাগের শেপ বজায় রাখতেনতুন ব্যাগ কিনে অনেকেই ভেতরে খরের কাগজ ভরা অবস্থায় সরাসরি আলমারিতে রাখেন। কিন্তু এই পদ্ধতি ঠিক না। কাগজের কালি বা কণিকা ব্যাগের লাইনিংয়ে স্থায়ী দাগ ফেলে দিতে পারে। এর পরিবর্তে ব্যবহার নরম পুরোনো টি-শার্ট, বালিশের কভার বা হালকা সোয়েটার দিয়ে ভরে রাখুন। এগুলো ব্যাগের শেপ ঠিক রাখতে সাহায্য করবে এবং আলমারিতে জায়গা সাশ্রয় করবে। ব্যাগে সর্তকতারেস্তোরাঁ বা ক্যাফেতে গেলে ব্যাগকে কখনোই সরাসরি মেঝের ওপর রাখা উচিত নয়। মেঝেতে থাকা ধুলাবালি, আর্দ্রতা এবং তাপমাত্রার পরিবর্তন চামড়ার জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে যদি ব্যাগের নিচে মেটাল ফিট না থাকে, তাহলে সরাসরি মেঝেতে রাখার অভ্যাস এড়িয়ে চলাই ভালো। এর বদলে একটি পোর্টেবল ব্যাগ হ্যাঙ্গার ব্যবহার করা যেতে পারে, যা সহজেই টেবিলের কোণে ঝুলিয়ে রাখা যায় এবং ব্যাগকে নিরাপদ রাখে। ভ্রমণের সময় ব্যাগের অতিরিক্ত যত্ন নেওয়াও জরুরি। ‘ডাস্ট কভার’ সঙ্গে রাখলে ব্যাগকে ধুলো, ময়লা এবং ঘর্ষণ থেকে রক্ষা করা সম্ভব। বিশেষ করে বিমানবন্দর বা কনভেয়ার বেল্টে ব্যাগ চলাচলের সময় এই কভার ব্যবহার করলে ব্যাগের ওপর আঁচড় বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সব ব্যাগ সব ঋতু বা সব পোশাকের সঙ্গে ব্যবহার উপযুক্ত নয়। বিশেষ করে চামচার ব্যাগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। হালকা রঙের পোশাকের সঙ্গে ব্যবহার করলে রঙের ছাপ কম পড়বে। বর্ষার দিনে চামড়ার ব্যাগ ব্যবহার এড়িয়ে চলা উচিত, কারণ ভিজে গেলে ছত্রাক জন্মের সম্ভাবনা থাকে। প্রয়োজনে আলাদা রেইন কভার ব্যবহার করুন। ব্যাগে অতিরিক্ত জিনিস না রাখা ক্ষতিকর প্রভাবব্যাগে প্রয়োজনের অতিরিক্ত জিনিস রাখার অভ্যাসও ক্ষতিকর। অতিরিক্ত বোঝা ব্যাগের হাতল আলগা করে দিতে পারে। পেন, চাবি, মেকআপ সরাসরি রাখার পরিবর্তে ছোট পাউচে ভরে রাখলে স্ক্র্যাচ বা দাগ পড়ার ঝুঁকি কমে। পরিষ্কার রাখাপরিচ্ছন্নতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। ফ্যাব্রিক ব্যাগ হালকা সাবান পানি দিয়ে পরিষ্কার করা যায়। লেদার ব্যাগের ক্ষেত্রে নরম ভিজে কাপড় বা বেবি ওয়াইপস ব্যবহার করুন। মাঝে মাঝে লেদার কন্ডিশনার বা প্রোটেক্ট্যান্ট স্প্রে দিলে চামড়া নরম ও উজ্জ্বল থাকে। বড় দাগ বা সমস্যার ক্ষেত্রে নিজে মেরামত করার চেয়ে পেশাদার ব্যাগ ক্লিনিং সার্ভিসের সাহায্য নেওয়াই ভালো। সঠিক যত্ন এবং সচেতন ব্যবহার নিশ্চিত করলে ব্যাগের আকৃতি, রং দীর্ঘসময় ধরে রাখা সম্ভব। তাই দামি ব্যাগের যত্ন মানে নিজের স্টাইলও ঠিক রাখা।  সূত্র: ভোগ ইন্ডিয়া, ব্যাগ স্পা, টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য আরও পড়ুন: ঘর সাজাতে পুরোনো বালিশ ব্যবহার করবেন যেভাবে  ঘর থেকে মশা তাড়ানোর প্রাকৃতিক উপায়  এসএকেওয়াই

Go to News Site