Jagonews24
আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে তুমুল সফলতা অর্জন করেছে। রণবীর সিং, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, মাধবন ও সঞ্জয় দত্তের মতো তারকারা সিনেমাটিকে অভিনয়ের মাধ্যমে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ২০২৬ সালের অন্যতম আলোচিত স্পাই থ্রিলার হিসেবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এই সিনেমা। সম্প্রতি অনলাইনে গুঞ্জন ছড়াতে থাকে যে এই সিক্যুয়েলের একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আমির খানের কাছে। কেউ কেউ অনুমান করেছিলেন যে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল’র অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করতে পারেন, আবার অনেকে বলেছিলেন তিনি ‘রেহমান ডাকাত’র ভূমিকায় আগ্রহী ছিলেন। এমনকি কিছু সূত্র জানিয়েছিল, সিনেমায় যোগ দেওয়ার পরিবর্তে আমিরকে একটি বায়োপিক প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই সমস্ত গুজবকে ঘনিষ্ঠ একটি সূত্র ইনস্ট্যান্ট বলিউডকে নিশ্চিত করেছেন, “এগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ‘ধুরন্ধর ২’ নিয়ে আমির খান, পরিচালক আদিত্য ধর বা কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার মধ্যে কোনো আলোচনা হয়নি।” উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’ হলো ২০২৫ সালের হিট সিনেমা ‘ধুরন্ধর’র সিক্যুয়েল। প্রথম সিনেমাতে দেখানো হয়েছিল হামজা পাকিস্তানের লিয়ারি এলাকায় একটি বেলুচ গ্যাং-এ প্রবেশ করে একটি সন্ত্রাসবাদী সংগঠনকে নির্মূল করেন। নতুন সিক্যুয়েলে বিভিন্ন পরিস্থিতি কীভাবে জসকিরাতকে হামজায় পরিণত করে তা ফুটিয়ে তোলা হয়েছে। আরও পড়ুন:বলিউডে সুযোগের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব, যা জানালেন রণবীর কী এমন আছে ৭০টির বেশি দেশে জনপ্রিয় হওয়া এই তুর্কি সিরিজে সিনেমাতে রণবীর সিং, সারা আলি খান, অর্জুন রামপাল, মাধবন, রাকেশ বেদি, দানিশ পান্ডো ও অন্যান্য অভিনেতারা তাদের নিজ নিজ চরিত্রে অভিনয় করেছেন। প্রথম সিনেমা ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী ১,৩০০ কোটি রুপি আয় করেছিল এবং ডিসেম্বরে মুক্তির তিন মাস পরেও প্রেক্ষাগৃহে চলছিল। আশা করা হচ্ছে, এই সিক্যুয়েলটি আরও ভালো ব্যবসা করবে। এমএমএফ
Go to News Site