সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১১
Somoy TV

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ১১

সুনামগঞ্জের দিরাই উপজেলার মদনপুর সড়কে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ১১ যাত্রী আহত হয়েছেন।শনিবার (২৮ মার্চ) রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় গুরুতর আহতরা হলেন: শান্তিগঞ্জ উপজেলার তেতইয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে হুমায়ন আহমদ (২২), একই গ্রামের আতাউর রহমানের ছেলে হাসান মিয়া (১৮), আজিজুর রহমানের ছেলে ফয়জুনূর ও আবু তাহেরের ছেলে আবু সাঈদ (২৪)।আহতদের প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান জরুরি বিভাগের চিকিৎসক। অন্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।আরও পড়ুন: রুয়েটে ক্লাস চলাকালীন সিলিং ফ্যান পড়ে আহত শিক্ষার্থীআহতরা জানান, দ্রুতগতিতে টার্ন নেয়ার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মাইক্রোবাসটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে জোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশ পুরো বিধ্বস্ত হয়।পুলিশ ও দিরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানান, দিরাইর উজানধল গ্রামে দুদিন ব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসবের বাউল গান শুনতে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ১১ জন উজানধলে যাচ্ছিলেন।দিরাই উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শিশির কুমার দাস জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হয়েছেন।

Go to News Site