Somoy TV
নরসিংদীতে অপরিশোধিত তরল বর্জ্য নির্গমন করার দায়ে ২টি ডাইং কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেনের নেতৃত্বে দিনব্যাপী মেহেরপাড়া ইউনিয়নের বিভিন্ন ডাইং কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ অধিদফতর নরসিংদীর সহকারী পরিচালক আবুল মনসুর মোল্লা উপস্থিত ছিলেন।কারখানাগুলো থেকে ইটিপিবিহীনভাবে দূষিত ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বর্জ্য পদার্থ এলাকার বিভিন্ন জলাশয়ে নির্গমনের ওপর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘ফ্রেন্ডস ডিজিটাল প্রিন্ট প্রসেসিং’ নামে একটি ডাইং কারখানাকে পরিশোধনবিহীনভাবে ব্যবহৃত কেমিক্যালযুক্ত পানি আবাসিক এলাকার জলাশয়ে ফেলার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা ও ‘তাকওয়া ডিজিটাল প্রিন্টিং’ নামে অপর একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে ৫০ হাজার টাকাসহ ২টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।আরও পড়ুন: ময়মনসিংহে মাটির নিচে ট্যাংকে মিলল ২৪ হাজার লিটার জ্বালানিপরিবেশ সংরক্ষণের জন্য এ সব প্রতিষ্ঠানসমূহকে পরিবেশ অধিদফতরের পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির আগ পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ নির্দেশনা না মানা হলে পরবর্তীতে উল্লিখিত আইন অনুযায়ী সাজা বৃদ্ধির ব্যাপারে উপস্থিত সবাইকে জানানো হয় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে।
Go to News Site