Jagonews24
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে গোদনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুত রাখা প্রায় ৯০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, আমরা অভিযান পরিচালনা করে ৯০০ লিটার অকটেন এবং ডিজেল উদ্ধার করি। ওই প্রতিষ্ঠানকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মো. আকাশ/এনএইচআর
Go to News Site