Somoy TV
মেসির দল ইন্টার মায়ামি আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দিতে পারে। ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়াতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ক্লাবটি। জানা গেছে, প্রাথমিক প্রস্তাবও দেয়া হয়েছে এবং দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে।বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে থাকা ক্যাসেমিরো নাকি মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার ব্যাপারে আগ্রহী। বিশেষ করে ইন্টার মায়ামির প্রজেক্ট, ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারকা ফুটবলারদের উপস্থিতি তাকে আকৃষ্ট করছে। দলে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, যিনি ইতোমধ্যেই ক্লাবটির বৈশ্বিক পরিচিতি বাড়িয়েছেন।তবে ক্যাসেমিরোর সামনে বিকল্পও কম নয়। ইউরোপের কয়েকটি ক্লাব এবং সৌদি আরবের ক্লাবগুলোও তাকে নিতে আগ্রহী। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে সব প্রস্তাব বিবেচনা করবেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার সিদ্ধান্তে ক্যাসেমিরো অটল View this post on Instagram A post shared by Fabrizio Romano (@fabriziorom) ইন্টার মায়ামি যদি শেষ পর্যন্ত ক্যাসেমিরোকে দলে ভেড়াতে পারে, তাহলে এমএলএসে আরও একটি বড় নাম যুক্ত হবে। এতে লিগের প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহও আরও বৃদ্ধি পাবে।
Go to News Site