আমেরিকার লিগে অশ্বিন
Somoy TV

আমেরিকার লিগে অশ্বিন

ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এবার নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন যুক্তরাষ্ট্রে। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল সান ফ্রান্সিসকো ইউনিকর্ন-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অফস্পিনার।শনিবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে ইউনিকর্নস। নতুন দলে অশ্বিন সতীর্থ হিসেবে পাচ্ছেন পাকিস্তানের পেসার হারিস রউফকে, যা ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।এর আগে গত বছর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে চুক্তি করলেও হাঁটুর চোটে শেষ মুহূর্তে সরে দাঁড়ান অশ্বিন। পরে সেই চোটের জন্য অস্ত্রোপচারও করাতে হয় তাকে, যদিও চোটের বিস্তারিত নিয়ে তখন খুব বেশি কিছু জানাননি।আরও পড়ুন: স্টার্কের আইপিএল অনুপস্থিতি ঘিরে বিতর্ক, সমালোচকদের কড়া জবাব অজি পেসারের ইউনিকর্নসে যোগ দিয়ে অশ্বিন বলেন, 'মেজর লিগ ক্রিকেট গত কয়েক বছরে নিজেদের একটি বড় মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় ক্রিকেটারদের জন্যও নতুন সুযোগ তৈরি করছে।'তিনি আরও বলেন, 'এই লিগে খেলা আমার জন্য বড় দায়িত্ব। আমি চাই দলকে জিতিয়ে প্রথমবারের মতো শিরোপা এনে দিতে এবং মানসম্মত ক্রিকেট উপহার দিতে।'

Go to News Site