Somoy TV
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে টানা এক মাসেরও বেশি সময় ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে খুলে দেয়া হয়েছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান।এবারের রমজান ও ঈদের ছুটি শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি থেকে। সরকারি সূচি অনুযায়ী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পর্যন্ত এই ছুটি নির্ধারিত ছিল। তবে ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২৯ মার্চ পর্যন্ত বেড়ে যায় সেই ছুটি।এবার শিক্ষার্থীরা ৩৮ দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করেছে। দীর্ঘ বিরতির পর আবারও নিয়মিত পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও কাজ করছে উৎসাহ।দীর্ঘ ছুটির পর ক্লাসে ফিরেই শিক্ষার্থীদের সিলেবাস সময়মতো শেষ করায় মনোযোগ দিচ্ছেন শিক্ষকেরা। ছুটির পরপরই অর্ধবার্ষিক পরীক্ষাও শুরু হয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। আরও পড়ুন: স্কুলে ভর্তিতে লটারি বাতিলে মিশ্র প্রতিক্রিয়া
Go to News Site