Jagonews24
মার্চ মাসজুড়ে সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহ থেকে এই বৃষ্টি অনেকটা কমে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৯ মার্চ) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, আগামী মাসের শুরু থেকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.২ ডিগ্রি সেলসিয়াস। আরএএস/এসএনআর
Go to News Site