শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
Boishakhi News24

শ্রীমঙ্গলে প্রবাসীর টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরোপের দেশ ফ্রান্সে পাঠানোর নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ, প্রবাস থেকে আনা মূল্যবান সামগ্রীর টাকা পরিশোধ না করা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে এক টেলিভিশন চ্যানেলের প্রতিনিধির বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার বাসিন্দা কাতার প্রবাসী সমাজকর্মী সুব্রত চক্রবর্তী। সংবাদ সম্মেলনে সুব্রত চক্রবর্তী জানান, তিনি দীর্ঘদিন ধরে কাতারে প্রবাসজীবন কাটিয়ে দেশের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন Read More

Go to News Site