কোরিয়ান অভিনেতার রহস্যজনক মৃত্যু, কারণ জানাতে চায় না পরিবার!
Somoy TV

কোরিয়ান অভিনেতার রহস্যজনক মৃত্যু, কারণ জানাতে চায় না পরিবার!

রহস্যজনক মৃত্যু হয়েছে জনপ্রিয় কোরিয়ান অভিনেতা লি সাং-বো'র। কোরিয়ার পিয়ংটেক শহরের নিজ বাড়িতে মিলেছে তার নিথর দেহ। রহস্যজনক এ অকাল মৃত্যুর কারণ খুঁজছে তদন্ত কমিটি। তবে মৃত্যুর কারণ জানাতে চায় না অভিনেতার পরিবার।কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে জানা যায়, মাত্র ৪৫ বছর বয়সে নিভে গেছে দক্ষিণ কোরিয়ার এ অভিনেতার জীবনপ্রদীপ। যার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পুলিশ বলছে, শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা ৪০ মিনিটে বাড়িতে অচেতন অবস্থায় দেখা মেলে লি সাং-বো'র। পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এবং অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। পুলিশের প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। এদিকে অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণও জানা যায়নি। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। কোরিয়ার একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, ২০২২ সালে মাদক মামলায় জড়ান অভিনেতা। তবে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলা থেকে মুক্তি পান লি সাং-বো। ২০২৩ সালে ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’ দিয়ে নতুনভাবে ফিরে আসেন অভিনয় জগতে। কিন্তু সেই নতুন শুরুর পথেই আকস্মিকভাবে লি সাং-বো'কে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়, যা একাধিক প্রশ্ন তৈরি করেছে কোরিয়ার শোবিজ অঙ্গনে। এদিকে অভিনেতার এজেন্সি কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ জানিয়েছে, লি সাং-বো’র শোকসন্তপ্ত পরিবারের অনুরোধে মৃত্যুর কারণ প্রকাশ করা সম্ভব নয়। এই বিষয়ে তারা সবার সহানুভূতি কামনা করেছেন। তবে ভক্তরা এ বিবৃতি মেনে না নিয়ে প্রিয় অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ জানার দাবি তুলেছেন। আরও পড়ুন: ২০২৯ সাল থেকে হলিউডের ডলবি থিয়েটারে আর হবে না অস্কার অনুষ্ঠান ‘ইনভিজিবল ম্যান চোই জাং-সু’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন লি সাং-বো। এরপর অভিনেতাকে আর পেছনে তাকাতে হয়নি। নিয়মিত কাজ করেছেন অসংখ্য কোরিয়ান ড্রামাতে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘প্রাইভেট লাইভস’, ‘রুগাল’, ‘দ্য এলিগেন্ট এম্পায়ার’, ‘মিস মন্টে-ক্রিস্টো’ ইত্যাদি। আরও পড়ুন: ৪ দিনেই ‘স্পাইডার ম্যান’ ট্রেলারের বিশ্বরেকর্ড!

Go to News Site