Somoy TV
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে গত শুক্রবার (২৭ মার্চ) থেকে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্প। আজকের (২৯ মার্চ) অনুশীলনে মাথায় চোট পেয়েছেন টেস্ট দলের নিমিত স্পিনার নাঈম হাসান।স্ট্রেন্থ এবং কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে আজ খেলোয়াড়দের নিয়ে ফিল্ডিং ড্রিল করছিলেন কোচ জেমস প্যামেন্ট। এসময় একটি ক্যাচ তালুবন্দী করতে গিয়ে মাথায় লাগে নাঈমের। সঙ্গে সঙ্গে তাকে এসে পর্যবেক্ষণ করেন ফিজিও। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। এসময় নাঈমের শারীরিক প্রতিক্রিয়ায় ব্যথা খানিকটা গুরুতর মনে হয়।তবে নাঈমের চোট সম্পর্কে জানতে বিসিবির ফিজিও দেবাশিষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে সময় সংবাদকে তিনি জানান, বেশ ভালো অবস্থায় আছেন নাঈম। চোট নিয়ে শঙ্কার কিছু নেই। তিনি বলেন, ‘সাধারণত মাথার চোটের ক্ষেত্রে আমরা ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখি। ওকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি এর মধ্যে খারাপ কিছু মনে হয়, তাহলে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। প্রাথমিক পর্যবেক্ষণে তেমন গুরুতর কিছু মনে হচ্ছে না।’আরও পড়ুন: রিশাদের রাওয়ালপিন্ডিজের দু’শো ছাড়ানো স্কোর পাত্তাই দিলো না শরিফুলের পেশোয়ারচলমান এই স্ট্রেন্থ এবং কন্ডিশনিং ক্যাম্পে ক্যাম্পে অংশ নিয়েছেন ৩৭ জন ক্রিকেটার। কিউই সিরিজের প্রস্তুতি মূল লক্ষ্য হলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মাথায় রেখে লাল বলের ক্রিকেটারদেরও ডাকা হয়েছে ক্যাম্পে। প্রাথমিক পর্যায়ে ক্রিকেটারদের স্কিল বা ব্যাটিং-বোলিংয়ের চেয়ে ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর বেশি জোর দেয়া হচ্ছে। কড়া রোদে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন খেলোয়াড়রা।চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কারণে জাতীয় দলের ছয়জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যাম্পে যোগ দিতে পারেননি। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাহিদ রানা এবং তানজিদ হাসান তামিম। পিএসএল মিশন শেষ করেই তারা সরাসরি জাতীয় দলের সাথে যুক্ত হবেন।
Go to News Site